• সমগ্র বাংলা

দিনাজপুরে শিক্ষার্থীকে অপহরণ মুক্তিপণ দাবির মামলায় প্রধান অভিযুক্ত র‌্যাবের অভিযানে ধরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শিক্ষার্থীকে অপহরণ মুক্তিপণ দাবির মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার লোকমান হোসেন লিখন (২৫) বিরলের পিপল্যা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামলার বাদীনি শিরীনাজ বেগমের এজাহারের উদ্বৃতি দিয়ে র‌্যাব ১৩ এর গণ মাধ্যম উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাদীনির ছেলে সাদমান মাহমুদ মাহীর (২১) একটি ল্যাপটপ গত ১৯ জানুয়ারী ছাত্রাবাস থেকে হারিয়ে যায়। হারানো ল্যাপটপ উদ্ধারের সহযোগিতার কথা বলে গত ৩০ জানুয়ারী জেলা শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড় থেকে সাদমান মাহমুদ মাহীকে একজন সহযোগিসহ একটি পালসার মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়েছিল মামলায় অভিযুক্ত প্রধান আসামি লোকমান হোসেন লিখন (২৫)। বিনিময়ে তার কাছে ১৫শত টাকা দাবি করে তারা। এসময় তাকে শহরের লালবাগ মহল্লায় নিয়ে তাকে মারপিট করে ১ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেয় তারা। পাশাপাশি তার মোবাইল ফোন ব্যবহার করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তার মা বাবা খালুর কাছে আলাদাভাবে কোল দেয় অপহরনকারিরা। কোন ভাবে ছাড়া পেয়ে বাড়ীতে ফিরে সব কিছু খুলে বলে সে। এব্যাপারে ১লা ফেব্রুয়ারী কোতয়ালী থানায় মামলা করেন মামলা নং- ১। 

এবিষয়ে তদন্তে নামে র‌্যাব ১৩ এর দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন ক্যাম্পের সদস্যরা। গতকাল রাতে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত লোকমান হোসেন লিখনকে বিরলে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo