• সমগ্র বাংলা

রাণীনগরে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযান ইতোমধ্যে উপজেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরপর মাঝে মধ্যে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানও চলমান রয়েছে। উপজেলায় মাদকের বিস্তার ও মাদককারবারীদের দৌড়াত্ম প্রতিরোধে প্রশাসনের এই ধরণের সাঁড়াশি অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তারা।

এমন অভিযানের ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এদিন পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ প্রসিদ্ধ মাদক কারবারি রকিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ একটি আভিযানিক দল। এছাড়া থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের অভিযানে এক মাদকসেবীকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন হিন্দুপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে চলমান অভিযানে ওই গ্রামের প্রসিদ্ধ মাদক কারবারি রকি কুমার শাখাড়ীর (২৭) নিজ ঘরে তল্লাসী চালিয়ে ২কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃত রকি কুমার ওই গ্রামের শ্রী রনজিত শাখাড়ির ছেলে। রকির পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় রকিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার রাতে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই দিনে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়হান সরদার (৩৩) নামের এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত রায়হান উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন আটককৃত রায়হান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম ও এসআই তাইজুল ইসলাম, থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে তাদের এই মাদকবিরোধী নিয়মিত ও যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং পোড়া তেল বারবার ব্যবহার করার অপরাধে তিনটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান অভিযানে আল্লাহর দান হোটেলকে ২,৫০০ টাকা, আর্জিনা হোটেলকে ১,৫০০ টাকা ও খাজা হোটেল ১,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলাজুড়ে আগামীতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo