• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে।

‎আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার কথা দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্যমতে, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়।

‎অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনী আল-আজরাক ঘাঁটি এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

‎আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটির অবকাঠামো ও সেখানে থাকা একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

‎সংস্থাটি আরও জানায়, তেহরানের আশপাশে বিভিন্ন স্থাপনায় কথিত মার্কিন হামলার জবাব হিসেবেই এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। এর আগে তারা কুয়েত, বাহরাইনসহ বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল।

‎আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘শত্রুপক্ষের আগ্রাসন’ অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo