• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাদকসেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় চাটমোহর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কুবিরদিয়ার এলাকার করিম হোসেনের ছেলে মামুন হোসেন (৩০) এবং ভাদড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে থানা পুলিশ নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে পরবর্তীতে পাবনা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo