• সমগ্র বাংলা

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ।

এছাড়া কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আলী হাসান এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নড়াইলের পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিচালনা এবং যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo