• সমগ্র বাংলা

ঢাকাগামী বাস থেকে ৫৯ বোতল "এস্কাফ" উদ্ধার, আটক -১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার হাতিরবাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল নেশাজাতীয় পানীয় 'এস্কাফ' জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬)নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কার্টন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়। পরে কার্টুনের ভেতর থেকে ৫৯ বোতল ' 'এস্কাফ' উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়। আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। 

পুলিশের ভাষ্য,উদ্ধার করা 'এস্কাফ' নেশা জাতীয় পানীয় হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশ সহ সদর থানা পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল পেন্সিডিল স্ব- দৃশ ' এস্কাফ' জব্দ করা হয়েছে। সেই সাথে   শহিদ নামে এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রজু করা হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo