• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ জন শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

মন্তব্য (০)





image

দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

নিউজ ডেস্ক : দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কে...

image

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়...

image

‎আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে...

নিউজ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত...

image

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা

নিউজ ডেস্ক : আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকু...

image

স্টেমসেল থেরাপির নামে ভূঁয়া ডাক্তার মুজিবুলের শতকোটি টাক...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে অব...

  • company_logo