ফাইল ছবি
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন সিলেটে মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯০ হাজার ৫১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫১ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়...
নিউজ ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর এই...
নিউজ ডেস্কঃ হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বা...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ...
নিউজ ডেস্কঃ দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনে...

মন্তব্য (০)