• লিড নিউজ
  • খেলাধুলা

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮৪ রান জমা করেছে বাংলাদেশ। টাইগাররা এ সময় হারায় ৮ উইকেট। জয়ের জন্য ৫০ ওভারে ২৮৫ রান দরকার সফরকারী অস্ট্রেলিয়ার।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ গতি আনেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেট হারিয়ে ৬২ রান।

ফিফটি করেই আউট হয়ে যান তানজিদ তামিম। ফেরার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন (৭ রান) অবশ্য থিতু হতে পারেননি।

৫৭ বলে ফিফটি করা শান্ত আউট হন ৮৬ বলে ৬৭ রান করে। এসময় ৩৪ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও ৪ বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৫ রানের জুটিতে হৃদয় ফেরার আগে করেন ৩১ রান।

সঙ্গী হারালেও হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। ৪৯ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৪তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম ৩ বলেই হাঁকান ২ চার ও ১ ছক্কা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৫০ রান। এরপর শেষ ৫ ওভারে ৩৪ রান করেন দুজনে মিলে।

 

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo