• সমগ্র বাংলা

গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা-এর সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি ৯ জুন, মঙ্গলবার সকালে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গোড়াসহ ভেঙে পড়েছে।

বৈরান নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণচূড়া গাছটি ছিল গোপালপুরের অন্যতম আকর্ষণ। বিশেষ করে থানা ব্রিজ থেকে গাছটির অপরূপ সৌন্দর্য দূর থেকেই চোখে পড়ত। লাল রঙের ফুলে সেজে থাকা গাছটি প্রকৃতিপ্রেমী ও পথচারীদের মুগ্ধ করত প্রতিনিয়ত।

কিছুদিন আগেও গাছটি ছিল ফুলে ফুলে ভরা। অনেকেই থানা ব্রিজে দাঁড়িয়ে এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছেন। কেউ মোবাইল ফোনে ছবি ধারণ করেছেন, আবার কেউ স্মৃতির পাতায় ধরে রেখেছেন সেই অপূর্ব মুহূর্তগুলো।

আজ ঝড়ের আঘাতে গাছটি ভেঙে পড়ায় গোপালপুর হারালো তার একটি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। যে গাছটি বহু মানুষের চোখে প্রশান্তি এনে দিত, সেটি আর আগের মতো দেখা যাবে না। হয়তো আর কেউ থানা ব্রিজে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আসবে না।

প্রকৃতির এই ক্ষতি শুধু একটি গাছের পতন নয়, বরং গোপালপুরের স্মৃতি, সৌন্দর্য ও আবেগের একটি অধ্যায়ের সমাপ্তি। তবে আশা করা যায়, ভবিষ্যতে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এমন সৌন্দর্য আবারও ফিরে আসবে আমাদের প্রিয় গোপালপুরে।

 

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo