• সমগ্র বাংলা

চাটমোহরে মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে আটক করে চাটমোহর থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের তানজিল হোসেনের ছেলে মাদক সেবী হৃদয় হোসেন (২৭) ও জাবরকল এলাকার অনলাইন জুয়ারু শামীম হোসেন (২৬)।

চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ আটককৃত অনলাইন জুয়ারু শামীম হোসেনকে দুইশত টাকা নগদ জরিমানা ও মাদক সেবী হৃদয় হোসেন কে একশত টাকা নগদ জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

আটককৃত মাদকসেবী হৃদয় হোসেনকে মঙ্গলবার (৯ জুন) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে। অপরদিকে নগদ জরিমানা পরিষদ শেষে শামীম হোসেনকে ছেড়ে দেয় চাটমোহর থানা পুলিশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo