• সমগ্র বাংলা

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে এবং আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে এবং বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এসব ঘটনা ঘটে।

নিহতদের একজন আলী হোসেন (৫৩)। অপরজন মনিরুল ইসলাম (২৪), যিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আলী হোসেনের বিষয়ে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, তিনি চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে আলী হোসেন তার সন্তানকে মাদরাসায় রাখতে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। এ ঘটনায় জড়িত রাকিবকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo