• সমগ্র বাংলা

ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর নারগুন ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা বিষয়ে তারা ক্ষোভের মধ্যে রয়েছেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারগুন ইউনিয়নের প্রচার সম্পাদিকা, মোছাঃ সুরমা বেগম। রসনা- বেগম, মরিয়ম বেগম,মোঃ রুরেল,৫ নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোঃ আশরাফুল আলম সহ আরো অনেকে। 

ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটন তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করা দায়িত্ব হলেও বিভিন্ন কর্মকাণ্ডে তিনি জড়িত রয়েছেন। তাই নিজেদের দাবি ও প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের আয়োজন  করেছেন এলাকাবাসী। 

এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটন উল্টো সাংবাদিক কে বলেন আপনি কয় টাকার মালিক কি ভাবে চলেন,আপনাকে দেখতেছি। 

মানববন্ধনে এলাকাবাসীরা প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাসার সামনে মানববন্ধন করেন প্রায় ৩০ মিনিট।  পরে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সড়কে লিটনের বিরুদ্ধে মিছিল করেন। পরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘন্টা বেপি বক্তব্য দেন এলাকাবাসী। আর যারা যাদের কে মারধর করেন তারাও বক্তব্য দেন। এবিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান নেই তিনি ঢাকায় গেছেন আসলে তখন তাকে লিখিত অভিযোগ দিবেন ও জেলা প্রশাসকের কাছে যাবেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo