• সমগ্র বাংলা

নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার (৮ জুন) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশসুপার মো. নূরই আলম সিদ্দিকী।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তামাক ও মাদক ব্যবহারের ভয়ানক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "তামাক ও নিকোটিনের আসক্তি শুধু একজন মানুষের ব্যক্তিগত জীবনই ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজকে অর্থনৈতিক ও শারীরিকভাবে পঙ্গু করে দেয়। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানা প্রলোভন থেকে নতুন প্রজন্ম ও শিশুদের রক্ষা করতে হবে।"

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়ার এবং তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo