• সমগ্র বাংলা

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উপ-সহকারি প্রকৌশলীর নানা

অনিয়ম, দূর্নীতি এবং নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটে চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নির্বাচিত ঠিকাদার ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ প্রমুখ। 

এসময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলীসহ অন্যরা উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন, চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী ও উপ-সহকারি প্রকৌশলী আঃ আজিজ পৌরসভায় নানা অনিয়ম ও দূর্নীতি চালিয়ে যাচ্ছে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করছেন। তদন্ত করলেই প্রমাণ মিলবে। সম্প্রতি ৩৭ লক্ষাধিক টাকার একটি কাজের টেন্ডার আহবান করা হলে অনেকেই দরপত্র দাখিল করেন। দরপত্রের লটারিতে ইহাম কনস্ট্রাকশন বিজয়ী হয়। কিন্তু ওয়ার্ক অর্ডার দিতে সহকারি প্রকৌশলী

মোটা টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওয়ার্ক অর্ডার না দিয়ে পূর্বের লটারি বাতিল করে পুনরায় লটারী করেন। সেখানে মোটা টাকার বিনিময়ে আওয়ামী লীগের এক নেতাকে কাজ পাইয়ে দেন এই কর্মকর্তা। মানববন্ধনে বক্তারা ইহাম কনস্ট্রাকশনকে ওয়ার্ক অর্ডার দেওয়াসহ অসাধু দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্হা

গ্রহণের দাবি জানান। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর

প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী গণমাধ্যমকে বলেন, পূর্বে কোন লটারী হয়নি, কাউকে কোন ইউনার লেটারও দেওয়া হয়নি। একবারই লটারী হয়েছে। তিনি দাবি করেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ইহাম কনস্ট্রাকশনের কাগজপত্র সঠিক ছিলো না। এখানে কোন অনিয়ম করা হয়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo