• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাত ও উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান ও ইসরাইল উভয় পক্ষকেই একে অপরের ওপর হামলা চালানো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু জোরালো পোস্টে ট্রাম্প সরাসরি দুই দেশকে যুদ্ধ পরিস্থিতি থেকে সরে আসার তাগিদ দেন। পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘ইসরাইল এবং ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ (হামলা-পাল্টা হামলা) বন্ধ করতে হবে।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমন এক সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে ওয়াশিংটন এই অঞ্চলে আর কোনো বড় ধরনের যুদ্ধ দেখতে চায় না। ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকেই আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

রেকর্ড সর্বনিম্ন ছুঁই ছুঁই ট্রাম্পের জনপ্রিয়তা

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ...

image

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্...

নিউজ ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্...

image

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি গুরুত্ব...

image

এক সপ্তাহ একে অপরকে শান্তিতে থাকতে দেবে ইরান-ইসরাইল: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইসরাইল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ একে অপরের বির...

image

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত

নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২৫ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রীয় সংঘাতের ঘটনা ...

  • company_logo