• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলের দুই বিমানঘাঁটিতে হামলা আইআরজিসির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।  দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,  তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।  

সোমবার (৮ জুন)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।  লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলার পরে দু’দেশ আবারো সংঘাতে জড়িয়ে পড়ে।

রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। 

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

রেকর্ড সর্বনিম্ন ছুঁই ছুঁই ট্রাম্পের জনপ্রিয়তা

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ...

image

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্...

নিউজ ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্...

image

যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি গুরুত্ব...

image

এক সপ্তাহ একে অপরকে শান্তিতে থাকতে দেবে ইরান-ইসরাইল: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইসরাইল ও ইরান অন্তত আরও এক সপ্তাহ একে অপরের বির...

image

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত

নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২৫ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্রীয় সংঘাতের ঘটনা ...

  • company_logo