• সমগ্র বাংলা

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ৭নং একডালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলী, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারি, গ্রাম আদালতের জেলা ম্যানেজার সুভাষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্যাম্পেইনে আগত দর্শনার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ২০জনের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশজুড়ে প্রতিটি ইউনিয়নে সপ্তাহে একদিন করে গ্রাম আদালতের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষদের স্বল্প খরচে ফৌজদারী বিষয়ের অভিযোগ করে সমাধান করা হচ্ছে। গ্রাম আদালতের মাধ্যমে মানুষরা উপকৃত হওয়ার পাশাপাশি ভোগান্তি ও হয়রানীরও শিকার হচ্ছেন। তাই গ্রাম আদালতকে আরো স্বচ্ছ প্রক্রিয়ায় এনে নিরপেক্ষ ভাবে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার প্রতি সুদৃষ্টি কামনা করেছে ক্যাম্পেইনে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo