• লিড নিউজ
  • খেলাধুলা

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি তামিম

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। এর আগে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। একই সঙ্গে বিসিবির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

‎ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থী লড়াই করলেও তামিমসহ নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, সাকিফ আহমেদ, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম ও ডা. শামিম। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

‎নির্বাচন হয়েছে শুধু খুলনা বিভাগের দুটি আর বরিশালে একটি পরিচালক পদের জন্য। যেখানে বরিশাল বিভাগে ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান। আর খুলনা বিভাগ থেকে সমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।

‎বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি–৩ এর একমাত্র পরিচালকও। এনএসসি থেকে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। ২৫ পরিচালক মিলে বিসিবির সভাপতি মনোনীত করেছেন তামিম ইকবালকে।

‎এর আগে, বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। গত ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন এটি।

‎উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার অধীনেই ৩ মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। নির্বাচন উপহার দিয়ে নিজেই এখন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo