• সমগ্র বাংলা

পরিবেশ রক্ষার অঙ্গীকারে কালীগঞ্জে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মনীষার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “একটি গাছ লাগান, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ুন” স্লোগানকে সামনে রেখে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মনীষা’র আয়োজনে এবং সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি রাসেল মিয়ার উদ্যোগে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক ফজলুল হক মোল্লা ও আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিক সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে। তারা শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

আয়োজক প্রতিনিধি রাসেল মিয়া জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo