ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়ের করা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন শুরু হয়ে শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। এতে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৭ বছর বিভিন্ন রাজনৈতিক মামলা-মোকদ্দমায় বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আসছেন অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন তারা।
বক্তারা মামলার বিষয়টি পুনঃতদন্তের জন্য শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)