• সমগ্র বাংলা

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টিসিবির ১২৪ জনের ডিলারশীপ নয়াবনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলাররা। আজ শনিবার বিকালে দিনাজপুর প্রেস ক্লাবে ওই দাবি জানানোর পাশাপাশি দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন তারা।


 অনতিবিলম্বে  হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারসহ দেশব্যাপী পুরাতন ডিলারদের ডিলারশীপ নবায়নের গন বিজ্ঞপ্তি প্রকাশের আহবান জানান তারা।  দাবি পুরন করা না হলে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনসহ সচিবালয় ঘেরাও এর মত কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিসিবির ডিলার মোস্তাকিম সরকার। এসময় উপস্থিত ছিলেন টিসিবির ডিলার জাহাঙ্গীর আলম, আহসানুল হক হাসান, আরমান ওয়ালিদ এবং মাহমুদুল হাসানসহ  অন্যান্যরা। 


সংবাদ সম্মেলনে তারা জানান, হঠাৎ করে গত ১লা জুন প্রকাশিত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা (সংশোধিত) ২০২৫ এর বিজ্ঞপ্তির ৬নং কলামে 'ঝ' দফার (ওওও) নং উপদফায় উল্লেখ করা হয়েছে যে, ডিলার নিয়োগের সংশোধিত গাইড লাইন ২০২১ অনুসারে এর আলোকে নিয়োগপ্রাপ্ত ২০২৬ সালের জুন পর্যন্ত নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না।
 বৈধ প্রক্রিয়ায় নির্দিষ্ট মেয়াদের মধ্যে ডিলারশীপ নবায়নের জন্য আবেদন তারা আবেদন করেছেন।  ইতিমধ্যে সকল ডিলারগণের আবেদন একাধিকবার যাচাই-বাছাইসহ নবায়নের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শুধুমাত্র নিয়োগ প্রদানের প্রক্রিয়া চলমান অবস্থায় রয়েছে। কিন্তু নবায়নযোগ্য ডিলারদের ডিলারশীপ নবায়ন করা হবে না মর্মে যে হঠকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে দিনাজপুরে ৭২ জন, ঠাকুরগাঁও এ ৪২ জন এবং পঞ্চগড় জেলার ১০ জন তাদের টিসিবির ডিলারশীপ নবায়ন করতে পারছে না। ডিলারশীপ নবায়ন করা না হলে মানববন্ধন সহ নানান কর্মসুচি পালন করবেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo