• সমগ্র বাংলা

বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না : গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত পারাপার থামছে না। কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে কোন না কোন ভাবে রোহিঙ্গা ও উপজাতি জনগোষ্ঠী শূন্য লাইন ক্রস করছে। এর ফলে মাইন বিস্ফোরণ নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। মাদক ছিনতাই, গুলাগুলির ঘটনা ঘটছে শূন্য লাইনে। সীমান্ত দিয়ে মানব ও মাদক পাচারের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে খাদ্যসামগ্রী পাচারও। বিজিবি সদস্যরা নাফনদী ও স্থলভাগেরে টহল জোরদার করেছে। তারপরও থামছে সীমান্ত অপকর্ম। এরই ধারাবাহিকতায় 

টেকনাফের হোয়াইক্যং বিজিবি বিওপি'র বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মো: আইয়ুব (২৮) নামের এক রোহিঙ্গা  যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে উখিয়া উপজেলার ১৪ নং ক্যাম্পের ব্লক-৪ এর মৃত কালা মিয়ার ছেলে। ৬ জুন শনিবার সকাল পৌনে ৯ টার সময় হোয়াইকং ইউনিয়নের ছোটবিল বিজিবি পোস্ট এর সন্নিকটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানান ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো: জহিরুল ইসলাম।

এর আগে শনিবার (৩০ মে) বিকেলে হ্নীলা ইউনিয়নের সুলিশপাড়া সীমান্তঘেঁষা নাফ নদীর বাংলাদেশ অংশে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মিয়ানমারের ওপাশ থেকে এসে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ অংশে এসে

গুলি ছুড়ে মাদক  ছিনতাই করেছে নাফনদীতে অস্ত্রধারী সন্ত্রাসীরা।  এসময় দুই রোহিঙ্গা যুবক

 ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩)কে আটক করে বিজিবি। এ ছাড়া গত ২৪ মে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে তিনজন নিহত হয়েছে। সীমান্ত পিলার ৪১ ও ৪২ এর মধ্যবর্তী এলাকার বাংলাদেশের অভ্যান্তরে এ ঘটনা ঘটে। 

৬৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো: জহিরুল ইসলাম জানান, ৬ জুন (শনিবার)  আনুমানিক ০৮৫০ টার সময়  উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ বিজিবি ছোটবিল পোস্ট এর নিকট  গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক উপস্থিত হয়। 

উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত (৫ জুন) শুক্রবার  শুন্য লাইন হতে আনুমানিক ৫ কিঃ মিঃ মিয়ানমারের অভ্যন্তরে বগারদিয়া নামক স্থানে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। উক্ত সময় আরাকান আর্মি তাকে গুলিবিদ্ধ করে। পরবর্তীতে গুলিবিদ্ধ ব্যক্তি বিজিবির ছোটবিল পোষ্টের নিকট আসলে বিজিবি‘র সহযোগীতায় স্থানীয় জনসাধারণ গুলিবিদ্ধ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুবপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। 

ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়ানোর লক্ষ্যে সীমান্ত শুন্য লাইন অতিক্রম করে যেন কেউ মিয়ানমারে প্রবেশ না করে সে ব্যাপারে বিজিবি  বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo