• লিড নিউজ
  • জাতীয়

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মোট ৪টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

‎শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে, বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুটি ইউনিটে সেখানে যোগ দেয়।
‎
‎বিমানবন্দর ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
‎
‎তবে আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, গত বছরের অক্টোবরে, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মন্তব্য (০)





image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

১

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

২

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৩

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৪

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

image

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

৫

নিউজ ডেস্কঃ সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও ত...

  • company_logo