• লিড নিউজ
  • জাতীয়

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কম সময়ে ও কম খরচে উৎপাদন বাড়াতে উদ্ভাবন, জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।
‎
‎শুক্রবার রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজ ক্যাম্পাসে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের ‘উদ্ভাবনী মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎শিল্প সচিব বলেন, উৎপাদনশীলতা হলো বিদ্যমান সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করে কম খরচে ও কম সময়ে উৎপাদন বাড়ানো এবং কাঙ্ক্ষিত সুফল অর্জন করা।
‎
‎দেশের সম্পদ ও সক্ষমতাকে বিবেচনায় নিয়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধিই মূল লক্ষ্য বলে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে হবে।
‎
‎মেলায় প্রদর্শিত শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে সচিব বলেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় শিক্ষার্থীদের এসব প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরছে। দেশের বিভিন্ন সমস্যা কীভাবে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধান করা যায়, শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলোতে তার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে।
‎
‎শিল্প সচিব আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, বর্জ্য কমানো, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যকে সার হিসেবে ব্যবহারের মতো বিভিন্ন উদ্যোগ উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
‎
‎ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মকে সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি প্রজন্মের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মকে পথ দেখানো এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। আমাদের নতুন প্রজন্মের প্রতিটি উদ্ভাবনী চিন্তার মধ্যে দেশের সমস্যা সমাধানের যে প্রচেষ্টা রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৪

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

image

ঝড় ও ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

৫

নিউজ ডেস্কঃ সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর ও ত...

  • company_logo