প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লায় দীপ্তি ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোমে ঝুলন্ত অবস্হায় আজ শুক্রবার সকালের দিকে একজন কিশোরির লাশ উদ্ধার করা হয়েছে। তবে সঠিক কারন জানতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, দীপ্তি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্হা (এনজিও) পরিচালিত শেল্টার হোমে গত বছরের জুলাই মাস থেকে আশ্রিত ছিল ১৬ বছর বয়সি শিউলী। ওই সেল্টারে অনাথ এতিম ঠিকানা হারানো আরো ১৬জন আশ্রিত রয়েছে।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে শেল্টার হোমের ৪র্থ তলায় স্টোর রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্হায় তার লাশ ঝুলছিল। ধারনা করা হচ্ছে সে আত্বহত্যা করেছে। তার আবাসন কক্ষের বিছানায় এক লাইনের Sorry আন্টি লেখা একটি চিরকূট পাওয়া গেছে। তবে কারন জানা যায়নি। সুরতহাল রিপোর্টে উল্লেখযোগ্য কিছু আলামত চোখে পড়েনি। ময়না তদন্তে লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বোঝা যাচ্ছেনা।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)