• সমগ্র বাংলা

সীমান্তে পুশইন ঠেকাতে দিনাজপুরে বিজিবি'র নজরদারি টহলসহ জন সচেতনাতামূলক প্রচার জোরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে নজরদারি টহলের পাশাপাশি জন সচেতনাতামূলক প্রচার কার্যক্রম জোরদার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সংশ্লিষ্ট এলাকায় দ্বায়িত্ব পালনকারি ব্যাটালিয়নের সদস্যরা। ২৪ ঘন্টাই তৎপরতা চালাচ্ছেন তারা।

বিজিবি'র ২০, ২৯ এবং ৪২ ওই ৩টি ব্যাটালিয়নের অধিনায়কেরা ইউএনবিকে জানিয়েছেন, ব্যাটালিয়নের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর নজরদারি ছাড়াও স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে নিয়ে কাজ করছেন তারা। উঠোন বৈঠক মাইকিংসহ চালানো হচ্ছে নানান কৌশলী তৎপরতা। 

বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন এবং রাতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে নাইট ভিশন গগলস, ড্রোন এবং বাইনোকুলারের ব্যবহার বাড়ানো হয়েছে।

তবে এখন পর্যন্ত সীমান্তের ভারতীয় এলাকায় অস্বাভাবিক জন উপস্হিতি চোখে পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ৩টি ব্যাটালিয়নের অধিনায়কেরা। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত রয়েছে বিজিবির সৈনিকেরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo