ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসায় বাংলাদেশের সঙ্গে আগের ঋণ সমঝোতা নিয়ে আর এগোনোর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আইএমএফের যোগাযোগ পরিচালক জুলি কোজাক এ তথ্য জানান।
তিনি বলেন, এসব বিষয়ে সরকারের সঙ্গে নতুন করে আলোচনা হবে। রাজস্ব আহরণ, ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করা বাকি রয়েছে।
জুলি কোজাক আরও বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে। তাই পুরোনো কাঠামো ধরে না রেখে নতুন অর্থায়ন কর্মসূচি নিয়ে আলোচনা জরুরি। ভবিষ্যতে এসব বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। আইএমএফ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে গুরুত্ব দেয়। পাশাপাশি ঢাকায় আইএমএফের নতুন মিশনের সঙ্গে আলোচনায় এসব বিষয় অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...
নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...
নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

মন্তব্য (০)