• লিড নিউজ
  • জাতীয়

‎ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) ঢাকার নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‎আইজিপি নৌ পুলিশ সদরদপ্তরে পৌঁছালে তাকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান। পরে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
‎
‎এসময় তিনি বিগত ঈদুল আজহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন।
‎
‎এছাড়া দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
‎
‎তিনি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং জনগণের সেবা সুনিশ্চিত করার জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
‎
‎অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

১

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

২

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৩

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৪

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

image

‎রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপ...

  • company_logo