• সমগ্র বাংলা

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাছের চৌধুরী'র শ্রেষ্ঠত্ব অর্জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির্দিষ্ট ১৭ টি ক্যাটাগরির মধ্যে রাজশাহী বিভাগে পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার  ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং ওই কমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুর আখতার জান্নাতুল ফেরদৌসের যৌথ স্বাক্ষরিত প্রকাশিত ফলা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পাবনা জেলার সর্বপর্যায়ের কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ পাবনা জেলার সর্বস্তরের গণ-মানুষের পক্ষ থেকে চাটমোহর উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী-কে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর ২০২৪ খ্রিষ্টান তারিখে নির্বাহী কর্মকর্তা পদে মুসা নাসের চৌধুরী চাটমোহর উপজেলায় যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি চাটমোহরের শিক্ষার মানোন্নয়ন ও জন কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রাথমিক শিক্ষা গুণগত মানোন্নয়নে চাটমোহর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি চাটমোহর উপজেলার মোট ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘আদর্শ বিদ্যালয়’ গড়তে উদ্যোগ গ্রহণ করেন। বিদ্যালয় গুলো হলো- আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দোলং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফৈলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখিত 'আদর্শ বিদ্যালয়' গুলোয় শ্রেণিকক্ষ, ওয়াশরুম পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা, নিয়মিত ছাত্র-ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষক এবং শিক্ষার্থীর যথা সময়ের মধ্যে উপস্থিত হওয়া, শিক্ষার্থীর নির্দ্দিষ্ট পোশাক জুতা ও ব্যাগ নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষিকাগণের ড্রেস কোড মেনে চলা, প্রত্যেক শিক্ষার্থী শ্রেণির স্টান্ডার্ড অনুযায়ী শুদ্ধভাবে বাংলা ও ইংরেজি রিডিং, গণিতের সাধারণ নিয়ম, বাংলা ও ইংরেজি ব্যাকরণের সাধারণ বিষয় গুলো জানবে, যথা সময়ে সিলেবাস প্রণয়ন ও বিদ্যালয়ের সকল রেজিস্টার হালনাগাদ করা, হ্যান্ডনোট বা কন্টেন্ট তৈরি করা, সকল শিক্ষার্থীর কমপক্ষে একটি সহশিক্ষায় যুক্ত থাকা, শিশুদের জন্য বিদ্যালয় আনন্দঘন ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে প্রাক-প্রাথমিকে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রীর ব্যবস্থা করা, নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা এবং অভিভাবক সমাবেশের আয়োজন করা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা এবং প্রত্যেক অধ্যায় শেষে টেস্ট বা কুইজের ব্যবস্থা করা, প্রযোজ্য ক্ষেত্রে মাল্টিমিডিয়া ও উপকরণের মাধ্যমে পাঠদানের চেষ্টা করা, প্রত্যেক শিক্ষার্থীর শিখন ঘাটতি চিহ্নিত করে- তা দূর করার পরিকল্পনা ও ব্যবস্থা করা, নিয়মিত প্রাত্যহিক সমাবেশ নিশ্চিত করা এবং প্রতিদিন সমাবেশ ও শ্রেণি কক্ষে ১০ মিনিট হেলথ টিপস, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ সংক্রান্ত আলোচনা করা, শিশুদের নৈতিকতারা চর্চা নিশ্চিত করা এবং যদি সম্ভব হয় সততা স্টোর স্থাপনের মাধ্যমে সততার চর্চার ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরীক্ষামূকভাবে শুরু করা 'আদর্শ বিদ্যালয়' গুলো কাংখিত সফলতা অর্জনে সক্ষম হলে। পরবর্তি সময়ে 'আদর্শ বিদ্যালয়'-এর সংখ্যা ক্রমান্নয়ে বৃদ্ধির সংকল্পের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

এছাড়াও মুসা নাসের চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক বৃত্তি প্রাপ্তদের নাম উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর পর দু'বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত চাটমোহর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের ছবিসহ তালিকা প্রকাশ এবং সাড়ম্বরে সংবর্ধনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo