• লিড নিউজ
  • জাতীয়

এই বিজয় বাংলাদেশের বিজয়, দেশের গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার পর দেশে ফিরে এই বিজয়কে বাংলাদেশের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পাশাপাশি, এই বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করেন তিনি।

‎বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন।

‎মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি যদি আমাদের সমর্থন না করতেন তাহলে ১০ বছরের রাস্তা আমরা ১০ সপ্তাহে অতিক্রম করতে পারতাম না।

‎এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

‎চাকরি ছাড়বেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি থাকার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দুই পদেই থাকার নজির আছে। ৪০ বছর আগে হুমায়ুন রশীদ সাহেব জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি ছিলেন, উনি দুই পদেই এক সাথে ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo