ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ঈদের ছুটিতে বড় ভাইয়ের সাথে গ্রামের বাড়ীতে ফিরেছিল রাসেল রানা নামে এক যুবক। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্হলে ফেরার কথা ছিল তার। কিন্তু তার আগে অকাল মৃত্যুর শিকার হতে হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে জেলার বীরগঞ্জের ভোগডমা এলাকায়। আজ মঙ্গলবার সকালে বাড়ীর কাছের শাল বাগানে ঝুলন্ত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়।
রাসেল রানা (২২) ভাগডোমার সহিদুল ইসলামের ছেলে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা রনি জানান, ভোগডোমা বেলতলি শাল বাগানের গাছে গলায় তারের ফাঁস দেওয়া অবস্হায় ঝুলছিল রাসেল রানার লাশ। সে ঢাকায় কাজ করতো। বড়ভাইয়ের সাথে ঈদুর আজহার ছুটিতে সে গ্রামের বাড়ীতে এসেছিল। কর্মস্হলে ফেরা হলোনা তার।
সুরতহাল রিপোর্টের সময় ঝুলন্ত লাশের একটি হাত গলায় ফাঁসে আটকানো ছিল। সম্ভবতঃ সে ফাঁস থেকে মুক্তি পাবার চেষ্টা করেছিল। এছাড়াও মোবাইল ফোনের ডিসপ্লের ভাঙ্গা অংশ পকেটে ছিল। প্রায় ইঞ্চি পরিমান গ়ভীর ক্ষতে রক্ত ক্ষরনের ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে ধস্তাধস্তির সময় ওইসব আলামত ঘটেছে। তাকে হত্যা করা হয়েছে ধারনা করেছেন তারা। মৃত্যুর কারন বের করতে লাশ ময়না তদন্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)