• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তার দূতদের করা সমঝোতা চুক্তিতে কয়েকটি সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প এ নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বর্তমান খসড়ায় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না—এমন অঙ্গীকার রয়েছে। তবে এর বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো ছাড় বা শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ট্রাম্প এই অংশে আরও নির্দিষ্ট ভাষা যুক্ত করতে চান।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘এটি মূলত আরও নির্দিষ্ট বিষয় নিয়ে। বিশেষ করে কীভাবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পাবে এবং সেই প্রক্রিয়ার সময়সূচি কী হবে, তা পরিষ্কার করা প্রয়োজন।’

আরেকটি সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়েও চুক্তির ভাষা পরিবর্তন করতে চান ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, সংশোধিত প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব পেতে প্রায় তিন দিন সময় লাগতে পারে। ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সপ্তাহের শুরুতেই আমরা কোনো অগ্রগতির খবর পাওয়ার আশা করছি।’

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo