• সমগ্র বাংলা

লালমনিরহাটে মোবাইল কোর্ট অভিযান: ৯ মামলা ও জরিমানা আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: যাত্রী হয়রানি বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে সড়ক পরিবহন আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনকে জরিমানা ও সতর্ক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করে বেপরোয়া গতিতে বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেটবিহীন মোটরবাইক চালানোর অপরাধে লালমনিরহাট - বুড়িমারী মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। আইন লঙ্ঘনের দায়ে এ সময় মোট ০৯টি মামলা দায়ের করা হয়েছে এবং একই সাথে নগদ ৬,৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি যাত্রী সাধারণের ভোগান্তি ও হয়রানি লাঘবে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দূরপাল্লার বাস থামিয়ে যাত্রীদের সাথে কথা বলা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না তা নিবিড়ভাবে তদারকি করা হয়।
এ সময় পরিবহন সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় না করতে এবং যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখতে কঠোরভাবে সতর্ক সংকেত দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এই ধরনের জনসচেতনতামূলক ও শাস্তিমূলক মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo