• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও মানুষের অনুপ্রেরণার উৎস: শামা ওবায়েদ

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।"

শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ ইসলাম তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের ভূমিকা ও দূরদর্শী নেতৃত্ব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল। বর্তমান সময়েও তাঁর আদর্শকে বুকে ধারণ করে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ নগরকান্দার তিনটি পৃথক স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও অনুদান প্রদান করেন শামা ওবায়েদ।

 প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ ও অনুদান প্রদান করেন।

 এরপর তালমা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার তুলে দেওয়া হয় এবং অনুদান দেওয়া হয়।

 সর্বশেষ নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

অনুষ্ঠানগুলোতে শামা ওবায়েদ ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা সাবেক পৌর যুবদলের সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo