• সমগ্র বাংলা

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের  সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,বিএনপি নেতা শাহরিয়ার রিজভি জজ, নড়াইল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল হক,যুবদল সভাপতি মশিয়ার রহমান , ছাত্রদল আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বক্তারা বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য সাধারণ দেশপ্রেম ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।" স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য তারা নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।##

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo