• সমগ্র বাংলা

গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়া পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেনের দিকনির্দেশনা এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমে স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা থেকে বর্জ্য সরিয়ে নেওয়া হয়। সংগৃহীত বর্জ্য পৌরসভার নির্ধারিত ভাগাড়ে ফেলা হয়েছে।

সরেজমিনে পৌরসভার থানা মোড়, গোহাটি ও আলিয়া মাদ্রাসা রোড এলাকায় দেখা যায়, পৌরসভার প্রশাসকসহ কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের সুপারভাইজার উপস্থিত থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের কাজ তদারকি করছেন।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলাতুল হোসেন বলেন, পৌরবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পৌর পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতায় তা করা সম্ভব হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গঠনে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo