• সমগ্র বাংলা

পাবনায় মদ্যপ অবস্থায় নৌভ্রমণ, নদীতে পড়ে যুবক নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ঈদের ছুটির আনন্দ উদযাপন করতে গিয়ে মদ্যপ অবস্থায় নৌভ্রমণের এক মর্মান্তিক ঘটনায় পাবনার ঈশ্বরদীতে রিফাত হাসান রক্তিম (৩৫) নামের এক যুবক পদ্মা নদীতে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে কয়েকজন বন্ধু মিলে হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে একটি নৌকা ভাড়া করে পদ্মা নদীতে ঘুরতে বের হন। নদীর মাঝখানে নৌকায় বসেই তারা মদ্যপানে মেতে ওঠেন। একপর্যায়ে কয়েকজনই নেশাগ্রস্ত হয়ে পড়েন। ঠিক সেই সময় আকস্মিক ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা রিফাত ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও দুই বন্ধু নদীতে ঝাঁপ দেন। কিন্তু পদ্মার তীব্র স্রোতে তিনজনই ভেসে যেতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে জীবিত উদ্ধার করলেও রিফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, বন্ধুদের নিয়ে নদীতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান কার্যক্রমে যোগ দেয়।

স্থানীয়দের মতে, ঈদের ছুটিতে নদীভ্রমণের নামে অনেকেই নিরাপত্তা বিধি উপেক্ষা করে মদ্যপান ও বেপরোয়া আচরণে জড়িয়ে পড়ছেন। পদ্মার মতো খরস্রোতা নদীতে এমন দায়িত্বহীনতা যে কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, রিফাতের নিখোঁজ হওয়ার ঘটনা তারই একটি করুণ উদাহরণ।

সচেতন মহল বলছে, নৌভ্রমণে মদ্যপান শুধু আইন ও শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি সরাসরি জীবনহানির ঝুঁকি তৈরি করে। নেশাগ্রস্ত অবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়, ফলে সামান্য অসতর্কতাও প্রাণঘাতী দুর্ঘটনায় রূপ নিতে পারে। এ ঘটনায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রিফাত হাসান রক্তিমের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo