• লিড নিউজ
  • আন্তর্জাতিক

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চীনের একক আধিপত্য মেনে নেওয়া হবে না। সিঙ্গাপুরে চলমান এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চীনকে উদ্দেশ্য করে হেগসেথ সতর্কবার্তা দিয়ে বলেন, ‘চীনসহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না।’

তবে এই কঠোর বার্তার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক গত বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের চীনা সমকক্ষদের সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগের পথ উন্মুক্ত রেখে আগের চেয়ে আরো ঘন ঘন বৈঠক করছি।’

একই সঙ্গে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র চায় ‘চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান জানায়।’

পিট হেগসেথ জোর দিয়ে বলেন, যে কোনো একটি পক্ষের একক আধিপত্য এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে। ইরান যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের পুরো মনোযোগ অন্য দিকে থাকলেও, যুক্তরাষ্ট্র একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo