• খেলাধুলা

২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের অধরা শিরোপার স্বাদ পেয়ে গেছে আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের এই দলে ২০২২ সালের বিশ্বজয়ী দলের ১৭ জনকে রেখে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

লিওনেল মেসি আছেন। গেল বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবারের বিশ্বকাপটিও নিজের করে নিতে প্রস্তুত। আছেন সে বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, সেরা তরুণ খেলোয়াড় এনজো ফের্নান্দেজও।

এছাড়াও বিশ্বকাপজয়ী পেনাল্টিটি নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে যাওয়া গনজালো মন্তিয়েল, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, তালিয়াফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদারা আছেন এই দলে। 

সে বিশ্বকাপে খেলেছেন, কিন্তু এবার স্কোয়াডে নেই, এমনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আনহেল দি মারিয়া। তিনি ২০২৪ কোপা আমেরিকার পরই অবসর নিয়েছেন। ফ্রাঙ্কো আরমানিও অবসর নিয়েছেন আগেই। এছাড়া পাউলো দিবালাও সুযোগ পাননি। তার সঙ্গে হের্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ ও আলেহান্দ্রো পাপু গোমেজদেরও জায়গা হয়নি এই দলে।

২০২২ সালে বিশ্বজয়ী যে ১৭ জন আছেন: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তালিয়াফিকো, গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।

নতুন সংযোজন যে ৯ জন: হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেস।

বিশ্বজয়ী দল থেকে যারা বাদ পড়েছেন: ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল ডি মারিয়া, আনহেল কোররেয়া ও পাওলো দিবালা।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo