• সমগ্র বাংলা

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত, দুই মাসহ আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত এবং মাসহ ৩জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে ভোর সোয়া ৪টার দিকে হতাহতের মর্মান্তুিক ওই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বিকল্প কোচে চড়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ভাদুরিয়া এলাকায় আত্বীয়ের বাড়ী ফিরছিল দুই পরিবারের দুই শিশুসহ দুই মা। গোবিন্দগঞ্জে কোচ থেকে নেমে সিএনজিতে চড়ে গন্তব্যে যাবার সময় ঘোড়াঘাটের কানাগাড়ী বাজার হাইওয়ে এলাকায় ভোর সোয়া ৪টার দিকে বৃষ্টির কারনে ধীর গতিতে চলা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। এসময় দুর্ঘটনাস্হলে নিহত দুই শিশু আব্দুল্লাহ এবং আরিফাকে  মৃত ঘোষনা করেছেন উপজেলা স্বাস্হ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎক।  

নিহত আব্দুল্লাহ (৪) জয়পুরহাটের পাঁচবিবির রশিদপুর গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে। শিশু পুত্রের মা দুলালী বেগম (২০) আহত হয়েছে। নিহত আরেক শিশু আরিফা (৪) দিনাজপুরের হাকিমপুরের বারো আরিয়া মাটিকাটা গ্রামের আল আমিনের মেয়ে। শিশু কন্যার মা ফরিদা বেগমও ( ২৫) গুরুত্বর আহত হয়েছে। তবে সামান্য আহত হয়েছে সিএনজি চালক।

দুই শিশুর দুই মা'কে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo