• খেলাধুলা

অনুশীলনে না থাকায় নেইমারকে নিয়ে শঙ্কা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দলে নেই নেইমার। তারপরও তাকে বিশ্বকাপ দলে রেখেছেন কোচ। ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে রাখা নিয়ে ঘরে বাইরে সমালোচনা হচ্ছে।

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করার পর সম্প্রতি সান্তোস এফসির হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফিরেছিলেন নেইমার। এবার পায়ের ফোলাভাবের কারণে দলের অনুশীলনে নেই তিনি। অনুশীলনে তার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নেইমার যদি বিশ্বকাপ খেলতে নাই পারেন তাহলে তার পরিবর্তে ফরোয়ার্ড জোয়াও পেদ্রো খেলতে পারেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, ফোলাভাবের কারণে সর্বশেষ অনুশীলনে অংশ নেননি নেইমার। ফলে সান্তোসের হয়ে আসন্ন দুটি ম্যাচে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

৩৪ বছর বয়সী এই তারকার ইনজুরি প্রথমে খুব গুরুতর মনে না হলেও এখন তার অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে ব্রাজিল জাতীয় দল এখনও নেইমারকে নিয়ে আশাবাদী। ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও দলীয় মেডিকেল স্টাফ ২৭ মে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবেন। সেখানেই তার চোটের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হবে এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনচেলত্তি চাইলে নেইমারকে প্রস্তুতি ম্যাচ দুটিতে বিশ্রাম দিতেও রাজি আছেন, যদি তিনি নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা অনুসরণ করেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo