• বিনোদন

হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের আগ্রহে সিনেমাটি আয় করছে রেকর্ড পরিমাণ অর্থ। মুক্তির পর এখন পর্যন্ত ছবিটির মোট বৈশ্বিক আয় প্রায় ৭৮ কোটি ৮০ লাখ (৭৮৮ মিলিয়ন) ডলার ছুঁয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের সীমা অতিক্রম করতে পারে।

গত সপ্তাহে শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আরও ২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার। এখনো জাপানে সিনেমাটির মুক্তি বাকি থাকায় সামনে আয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একই ধারা বজায় থাকলে সিনেমাটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বোহেমিয়ান র‍্যাপসোডি-এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়কেও ছাড়িয়ে যেতে পারে। সেটি হলে এটি ইতিহাসের সর্বোচ্চ আয় করা মিউজিক্যাল বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়বে।

সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেফার জ্যাকসন। ছবিটি পরিচালনা করেছেন আন্তোনি ফুকুয়া। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে ইউনিভার্সাল পিকচার্স, আর যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্ব পালন করছে লায়ন্সগেট।

সূত্র: ভ্যারাইটি

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo