• খেলাধুলা

‘বিশ্বকাপে নেইমারকে রাখা অযৌক্তিক’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে প্রায় আড়াই বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না নেইমার। এখনও তিনি খেলার জন্য ফিট নন। তবে ফিটনেস টেস্টে পাশ করায় কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে বিশ্বকাপ দলে রেখেছেন। 

চোটাক্রান্ত নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে সমালোচনা হচ্ছে। ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক গোলকিপার ওয়াগনার ফার্নান্দো ভেলোসো মনে করেন বিশ্বকাপ দলে নেইমারকে রাখা অযৌক্তিক। 

দুর্দান্ত ফর্মে থাকা চেলসির জোয়াও পেদ্রোকে বিশ্বকাপে না নিয়ে নেইমারকে দলে রাখায় বিস্ময় প্রকাশ করে ফার্নান্দো বলেছেন, ‘আমি বিশ্বকাপের জন্য নেইমারকে ডাকতাম না। নেইমারকে নেওয়া ও পেদ্রোকে বাদ দেওয়া ফুটবল ইতিহাসের এক চরম অযৌক্তিক সিদ্ধান্ত। পেদ্রো সব টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। আর নেইমার যেখানে রেকোলেতার বিপক্ষেই খেলতে পারে না, সেখানে সে বিশ্বকাপ দলে।’ 

ভেলোসো আরও বলেন, ‘নেইমার বেছে বেছে ম্যাচ খেলেছে। সে পালমেইরাস, ফ্লামেঙ্গো ও বাহিয়ার বিপক্ষে খেলেনি। কিন্তু সে রেকোলেতা, রেড বুল ব্রাগান্তিনোর বিপক্ষে খেলেছে... শুধুমাত্র দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে পার্থক্য তৈরির চেষ্টা করেছে। আর সেটাও সে পারেনি।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo