ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকালে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পটি বেলা ১১টা ৪১ মিনিট ৪৭ সেকেন্ডে (বাংলাদেশ সময়) আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়, যা ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৪.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আবহাওয়া অধিদপ্তর এটিকে ‘মাইনর’ বা মৃদু ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক : মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের ...
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সা...
নিউজ ডেস্কঃ নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাক...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্ট...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

মন্তব্য (০)