• খেলাধুলা

টানা চতুর্থবার আয়ে শীর্ষে রোনালদো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ৪১ বছর বয়সী এই তারকা।

গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার (প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা) আয় করে শীর্ষে রোনালদো। এর মধ্যে আল নাসরের খেলার চুক্তি থেকে পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসার সূত্র থেকে।

ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তার ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন উডস। তবে রোনালদোর এবারের আয়ের অঙ্ক এক অনন্য ইতিহাসও গড়েছে।

৩০ কোটি ডলার আয়ের মাধ্যমে তিনি মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের আয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, যা ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরুর পর এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড (মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান)।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo