• খেলাধুলা

মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশাটা অনেক আগে থেকেই রেখেছিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত বার্তাটা তিনিই দেবেন। বিশ্বকাপের আর ২০ দিন বাকি থাকলেও এই বিষয়ে জনসম্মুখে কিছুই জানাননি তিনি। ফলে প্রশ্নটা ক্রমেই বাড়ছিল।

এবার মেসির কোচ রবার্তো আয়ালা বিষয়টি খোলাসা করলেন। বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করলেন আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।’

বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। রসিকতা করে বলেছেন, ‘আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।’

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও জানা গেছে। তবে আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর এই শিরোপা ঘরে তোলে দলটি। সেই একই কাণ্ডারীর হাত ধরে আবারও বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবে আলবিসেলেস্তেরা।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo