• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চলছে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী: আইজিপি

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চলছে যার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে সারাদেশে পর্যায়ক্রমে কমিউনিটি পুলিশিং সভা করা হচ্ছে, এক্ষেত্রে পুলিশকে শুধু অপবাদ না দিয়ে সাধারণ জনগণকেও সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে বগুড়া আদমদিঘীতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইজিপি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের ৬ শতাধিক গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। যানবাহন সংকট মোকাবেলায় সারাদেশে নতুন করে গাড়ি ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের কৃষি পণ্য পরিবহনকারী ট্রাক থেকে শুরু করে ঈদের আগে পশুবাহি ট্রাক যেন নির্বিঘ্নে মহাসড়কে চলাচল করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। চেকিং এর নামে অযথা হয়রানি কিংবা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে নেয়া হবে ব্যবস্থা। পাশাপাশি দেশের যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটছে প্রয়োজনে সে সকল স্থানে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।

এছাড়াও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন আইজিপি আরো বলেন, এর আগে সুধী সমাবেশে আইজিপি আরও বলেন, কথায় কথায় একে অপরকে ট্যাগ দেয়া থেকে সরে আসতে হবে। যেকোনো ঘটনা ঘটলেই পুলিশকে দোষারোপ করা হয়। উদাহরণ দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেকোন আন্দোলন সংগ্রাম হলেও দোষ হয় পুলিশের অথচ এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের উপরেও বর্তায়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশকে শুধু অপবাদ না দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। সাধারণ জনগণের কাছে যাওয়ার অধিকার পুলিশের রয়েছে। ইতিমধ্যেই জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর কাজ শুরু হয়েছে। সকলের সহযোগিতা পেলে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। আইজিপি বলেন, ইতিমধ্যেই সারাদেশে আবারো নতুন করে যাচাই-বাছাই এর মাধ্যমে বীট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হচ্ছে।

এর আগে আদমদিঘী থানা চত্বরে বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বগুড়া ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: শাহজাহান আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। একই দিন বেলুন ফেস্টুন উড়িয়ে আদমদিঘীতে আধুনিক থানা ভবনের উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির।


 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo