• সমগ্র বাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় মোটর সাইকেলের ৩ আরোহি নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেলের ৩ আরোহি নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় সাইড রোড (গলিপথ) থেকে মুল সড়কে উঠার সময় ৩ আরোহিবাহি মোটর সাইকেলেটিকে পৃষ্ট করে একটি দ্রুতগামী ট্রাক। এতে দুর্ঘটনাস্হলে একজন নিহত হয়েছে। হাসপাতালে পাঠানোর সময পথিমধ্যে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরেকজন প্রাণ হারিয়েছে। ঘাতক ট্রাক জব্দ করেছেন তারা। চালকসহ হেলপার পালিয়ে গেছে।

নিহত ৩ জনের মধ্যে ঘোড়াঘাটের নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫) একই উপজেলার মগলিশপুর গ্রামেরনসলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি বাসিন্দা সমেশ উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম ( ২০) 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, দুর্ঘটনাস্হলে নিহত আব্দুল কাইয়ুম নামে একজনের লাশ উদ্ধার করেছেন তারা।

স্হানীয়রা জানান, নিহত ৩জন নির্মান শ্রমিক। স্হানীয় কলাবাড়ী এলাকায় কাজ করতে যাবার সময় ট্রাক চাপায় নিহত হয়েছে তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo