• বিনোদন

মাকে নিয়ে পরীমনির আবেগঘন পোস্ট

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয় হোক বা অন্য কোনো বিষয়, বরাবরই নানা ইস্যুতে সংবাদের শিরোনামে জায়গা করে নেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ঘিরে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

শুক্রবার (২২ মে) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে মাতৃত্বের অনুভূতি এবং নিজের মা না থাকার শূণ্যতার বিষয়টি প্রকাশ করেছেন তিনি।  

পরী লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গায়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গা ঘেঁষতে পারি না।’

স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ অভিনেত্রীর জন্য সহমর্মিতা জানিয়েছেন, সান্ত্বনা প্রকাশ করেছেন। 

সাথী আরজু নামের এক নেটিজেন পোস্টে মন্তব্য করেছেন, ‘মা তো মা-ই, মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না’। নিশি ইসলাম নামে আরেকজনের মন্তব্য, ‘যার মা নাই সেই বোঝে মা না থাকার কী যন্ত্রণা’। ফারহানা জলি লিখেছেন, ‘অসুস্থ হলে মাকে অনেক প্রয়োজন পড়ে’। 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo